'ভাষণ সর্বস্ব রাজনীতির দিকে ঝুকছে বিএনপি'

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৭
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্যর্থতা ঢাকতেই বিএনপি এখন ভাষণ সর্বস্ব রাজনীতির দিকে ঝুকে পড়েছে। মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনায় মহাসড়কের উভয় পাশে অবৈধ, অপ্রয়োজনিয় বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে এসব কথা বলেন।
 
আন্দোলনে-নির্বাচনে নিকট অতীতে কোথাও বিএনপির সফলতা নেই। আর এসব ব্যর্থতাকে ঢাকতে বিএনপি এখন ভাষণ ও নালিশ নির্ভর রাজনীতির দিকে ঝুকে পড়েছে। তোতা পাখির মত বলে বেড়াচ্ছে নির্বাচন নিরপেক্ষ হবে না, সুষ্ঠু হবে না। শতকরা ৮০টি আসনে তারা বিজয়ী হবে। কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগনের চোখের ভাষা, মুখের ভাষা, তাদের নেতারা ঘরের মধ্যে ঢুকে গেছে। নেতিবাচক রাজনীতির কারণে আগামী পৌরসভা নির্বাচনে বিএনপি শতকরা ৮০ ভাগ আসনে হেরে যাবে। তাই এখন কথা মালার চাতুরী ছাড়া তাদের আর কোন পুঁজি নাই। আগামী নির্বাচনে তারা ৮০টি আসনে বিজয়ী নয় পরাজিত হবে।
 
এ সময় নরসিংদী সড়ক ও জনপদ অধিদফতরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।