বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত সাড়ে নয়টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক সদরুল আমিন, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, কৃষিবিদ হাসান জাফরী, সাংবাদিক রুহুল আমীন গাজী, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, আবদুল হাই সিকদার, ড্যাব নেতা আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা আক্তার প্রমুখ।
