খালেদার সঙ্গে পেশাজীবীদের বৈঠক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২২:৩৮
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন।
 
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত সাড়ে নয়টার ​দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক সদরুল আমিন, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, কৃষিবিদ হাসান জাফরী, সাংবাদিক রুহুল আমীন গাজী, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, আবদুল হাই সিকদার, ড্যাব নেতা আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা আক্তার প্রমুখ।