ঢাকার অপর্ণার নায়ক হচ্ছেন কলকাতার পরমব্রত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ০৯:৪০
বাংলাদেশি অভিনেত্রী অপর্ণা ঘোষ এর মধ্যেই অনুদানের চলচ্চিত্রে অভিনয় করেছেন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর অন্যদিকে এর আগেও ওপার বাংলার অভিনেতা পরমব্রত অভিনয় করেছেন বাংলাদেশি ছবিতে।
 
অনিমেষ আইচের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ‘ভয়ংকর সুন্দর’। এটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে আবারও তিনি বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করছেন। এ ছবিতে তার নায়িকা হিসাবে থাকবেন অপর্ণা ঘোষ।  খবর এখানেই শেষ নয় আরো বাকী আছে। 
 
IMG0
 
অপর্ণা বলেন, সরকারি অনুদানের চলচ্চিত্র ভুবন মাঝি। পরিচালনা করছেন ফকরুল আরেফিন। ২০১৬ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে কুষ্টিয়ার শিলাইদহে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ শুরু হবে। তবে দৃশ্যধারণের তারিখ পেছাতে পারে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প এটি। কিন্তু পুরো গল্প ঘিরেই রয়েছে প্রেম, ভালবাসা। আপাতত এতটুকুই। বাকিটা পরে জানতে পারবেন। প্রিয়.কম।