মুরালি-মুশতাকের কোচ হচ্ছেন রফিক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১২:০৬
অবসর নেয়া ক্রিকেটারদের নিয়ে আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ (এমসিএল) টি-২০ টুর্নামেন্টে বাংলাদেশী কোন খেলোয়াড় নেই। সঙ্গত কারণেই বিষয়টি বাংলাদেশী ক্রিকেট ভক্তদের জন্য অত্যন্ত বেদনার।
 
 তবে সেই দুঃখটা হয়তোবা কিছুটা লাঘব হতে যাচ্ছে এক সময়ে দেশ সেরা স্পিনার মোহাম্মদ রফিকের বদৌলতে। তবে খেলোয়াড় হিসেবে কেউ না থাকলেও কোচ হিসেবে দেখা যেতে পারে রফিককে। 
 
টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি জেমিনি এরাবিয়ানস তাদের দলের সহকারী কোচ হিসেবে চাইছে বলে খবর পাওয়া গেছে। যদি সত্যিই তিনি সহকারী কোচ হিসেবে নিয়োগ পান তবে তার ছাত্র হবে দুই কিংবদন্তি স্পিনার শ্রীলংকান মুত্তিয়া মুরলিধরন এবং পাকিস্তানের সাকলাইন মুশতাক। কেননা এ দুই কিংবদন্তি খেলবেন এরাবিয়ানসের হয়ে।
 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর মুরালিধরন এখনো মাঝে মাঝে সেলিব্রেটি টি-২০ ক্রিকেট খেললেও সাকলাইন পুরোদস্তুরে একজন বোলিং কোচ। কিছু দিন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। বাসস।