গাংনীতে গরু ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:০৫

গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের গরু ব্যবসায়ী আজগর আলী (৪৭) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আজগর আলী পীরতলা গ্রামের মধ্যপাড়ার আবুল সর্দারের ছেলে। গত ২ মার্চ আজগর আলী নিখোঁজ হন।

আরও পড়ুনঃ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের দাফন সম্পন্ন

নিখোঁজ আজগর আলীর ছেলে সাজ্জাদ রহমান বলেন, ‘আমার বাবা একজন গরু ব্যবসায়ী। ব্যবসার সুবাদে বাবা গরু কেনার জন্য গত ২ মার্চ সকালে বাড়ি থেকে পাবনার সিটি হাটের উদ্দেশে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বাড়ি থেকে যাওয়ার সময় আমার বাবার কাছে ৬০ হাজার টাকা ছিল। আজ পর্যন্ত বাবার কোন খোঁজ-খবর না পেয়ে গাংনী থানায় জিডি করেছি। জিডি নং-২২৬।  তারিখ-০৬/০৩/১৯ ইং।’

ইত্তেফাক/নূহু