দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন বিএনপি কেন্দ্রীয় নেতারা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৩:১০
নাগেশ্বরীতে পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী আদম আলীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় নেতারা। 
 
শনিবার সন্ধ্যায় নাগেশ্বরী বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ রেজোয়ানুল হক, সাবেক সাংসদ আখতারুজ্জামান মিয়া, বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয়তাবাদী মহিলা দল রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ বিলকিস ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক, ফরহাদ আজাদ, জেলা বিএনপি সভাপতি তাসভীর-উল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সাইফুর রহমান রানা, উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুল রাজা ও মেয়র প্রার্থী পৌর বিএনপি সভাপতি আদম আলী প্রমুখ।