নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এই শিরোপা জিতেছে তারা।
রবিবার নেপালের আর্মি গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারায় বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটে দলের জয়সূচক একমাত্র গোল করেন মারিয়া।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৪: আজ ফাইনালে যারা যারা খেলেছেন: শামসুন্নাহার, রুমা, নার্গিস, শিউলি, সানজীদা, মৌসুমী, কৃষ্ণা (অধিনায়ক), মার্জিয়া, স্বপ্না, মারিয়া, তাসলিমা।
