বিমানের টয়লেটে সন্দেহজনক বস্তু, জরুরি অবতরণ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৪:৩০
টয়লেটে সন্দেহজনক বস্তু পাওয়ার পর জরুরি অবতরণ করেছে এয়ার ফ্রান্সের একটি বিমান। কেনিয়ার বন্দর শহর মোম্বাসার আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। 
 
রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে কেনিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন। 
 
বিমানক্রুরা টয়লেটে সন্দেহজনক বস্তু আছে এই কথা ক্যাপ্টেনকে জানালে তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
 
কেনীয় পুলিশের মহাপরিদর্শক জোসেফ বোইনেত ট্যুইটারে জানান, মরিশাস থেকে প্যারিস অভিমুখি বোয়িং ৭৭৭ বিমানটি রাত ১২টা ৩৭ মিনিটে (স্থানীয় সময়) মোম্বাসার মোই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু-কে নিরপদে সরিয়ে নেয়া হয়েছে। 
 
সন্দেহজনক ওই বস্তুটিতে বিস্ফোরক আছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান। সূত্র: রয়টার্স।