বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘মাজা ভাঙা মানুষ আন্দোলন করতে পারে না। এরা দুষ্টামি করতে পারবে, সন্ত্রাসী করতে পারবে, ষড়যন্ত্র করতে পারবে। এ দিয়ে বাংলাদেশে কোনো দিন কেউ সফল হতে পারে না। খালেদা জিয়াও পারবে না।’
রবিবার দুপুর একটায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপি সব সময় ফাঁকা আওয়াজ দেয়। এদের কোনো কাজ-কর্ম নাই। মানুষ মারো খুন করো, গাড়িতে আগুন দেও। এসব যারা করে তাদের কথা মানুষ বিশ্বাস করে না।’
