স্পেনে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৮

স্পেনে সাধারণ নির্বাচনে রবিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির ইতিহাসে এবারের নির্বাচন অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।


বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং রাত ৮ পর্যন্ত চলবে। ভোট শেষ হওয়ার দুই ঘন্টা পর আংশিক সরকারি ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বাসস