নিজের জায়াগাটা নিজের করে নিতে হবে : মেহরিন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫
অডিও বাজারে সিডি এখন একটা আইডেনটি মাত্র। কারণ শ্রোতা থেকে শিল্পীরাও এখন অনলাইন নির্ভর। কারণ রয়েলিটির বিষয়টি নিশ্চিত করতে বিকল্প মাধ্যমগুলো উপর নির্ভর হতে হচ্ছে সবাইকে।
 
সঙ্গীতশিল্পী মেহরীন গত রোজার ঈদে নতুন একক অ্যালবাম রিলিজ দেয়। অনেকদিন পর তার এই অ্যালবামটি রিলিজ দেন একটি টেলিকম কোম্পানির মাধ্যমে। এরপর দ্বিতীয় অ্যালবামের টুকটাক কাজ এরইমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। তবে শিগগিরই অ্যালবামটি পাচ্ছেন না তার ভক্তরা। প্রথমে তিনি একটি করে গান রিলিজ দিবেন। আগামী মাসেই আসছে তার নতুন একটি গান।
 
সিডির বিকল্প মাধ্যমগুলোর মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থানটা কতটা স্বাভাবিক হতে পারে এ প্রসঙ্গে মেহরীন বলেন, অনেকেই তো আইটিউন ও অন্যান্য অনলাইনে গান রিলিজ দিচ্ছে। কিন্তু এসবের চেয়ে আমাদের দেশিয় মাধ্যমগুলোর উপর নির্ভর হওয়া উচিত। কারণ আমাদের নিয়ে নিজেদেরই ব্যস্ত হতে হবে। নিজের জায়াগাটা নিজের করে নিতে হবে। আমি সবসময় নতুন সবকিছুকে সাধুবাদ জানাই। কারণ আমাদের সামনে এগিয়ে যেতে হবে।