বাংলাদেশে অলিম্পিক স্বর্ণ জয়ী যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় রুথি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ২০:২৬
 
বাংলাদেশে এসেছেন অলিম্পিকে স্বর্ণ জয়ী যুক্তরাষ্ট্রের উইমেন্স ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (ডাব্লিউএনবিএ) খেলোয়ার রুথি বোল্টন। আমেরিকান সেন্টারের ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলেন তিনি।
 
রুথি বোল্টন ষাটজন তরুণ বাংলাদেশিদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের স্পোর্টস ইউনাইটেড ও নারী উদ্যোগের কর্মসূচীর অংশ হিসেবে চারদিনের বাস্কেটবল কর্মশালা পরিচালনার পর অ্যামেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে সমাপনী অনুষ্ঠান হয় প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে।
 
রুথি বোল্টন বাস্কেটবল কর্মশালার পাশাপাশি, বাংলাদেশ নারী জাতীয় বাস্কেটবল দলের উদীয়মান খেলোয়াড়, বাংলাদেশ বিশেষ অলিম্পিক দলের সদস্যরা, জাগো স্কুল এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংলিশ অ্যাকসেস মাইক্রোশিপ কর্মসূচী তে অংশগ্রহণ করেন।
 
রুথি বোল্টন পৃথিবীর অন্যতম সফল নারী অ্যাথলেট। তিনি দু’বার অলিম্পিক স্বর্ণ পদক, যুক্তরাষ্ট্রের নারী বর্ষসেরা বাস্কেটবল খেলোয়াড়, স্পোর্টস ইলাস্ট্রেডের সেরা নারী অ্যাথলেট এবং ২০১১ সালের 'উইমেন্স বাস্কেটবল হল অফ ফেইমে' নির্বাচিত হওয়া চারজন নারী খেলোয়াড়ের একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেন এবং তরুণ ও নারীদের ক্ষমতায়নে খেলাধূলার ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন।