৪৩ বছর পর ইরাকে নতুন সুন্দরী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ২০:৪৯
উনিশশো বাহাত্তরের পর রক্তে ধোয়া রণাঙ্গনে আবারো ফুল ফুটেছে। ইরাকের নতুন সুন্দরী নাম তার শায়মা। ৪৩ বছর পর তিনি হলেন মিস ইরাক।
 
মাঝের চার দশকে স্বৈরাচার শাসক সাদ্দাম, দু-দুবার উপসাগরীয় যুদ্ধ ও আইসিসের উত্থান এই নিয়েই বিপাকে ছিল দেশটি। তাই হয়তো সেরা সুন্দরী নির্বাচনের বিষয়টি ভুলেই গিয়েছিল তারা। আর তাই ২০১৫ সালে এসে তারা নির্বাচন করতে পেরেছে তাদের সেরা সুন্দরিকে। সেক্ষেত্রে ফতোয়া অগ্রাহ্য করেই সাহস দেখান ওরা কয়েকজন। সুইম শুট ইভেন্ট নেই, নেই ককটেল পার্টিও । মাপকাঠি শুধু মাত্র স্মার্টনেস, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্ত্বা। বাগদাদের অভিজাত হোটেলের বলরুমে হল ফলাফল ঘোষণা। সকলকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন কিরকুকের কুড়ি বছরের সুন্দরী।
 
সবুজ চোখের শায়মা আবদেলরাহমানাস। পুরস্কারের টাকায়, শরণার্থী শিবিরে শিক্ষা অভিযান চালাবেন বলে জানিয়েছেন শায়মা। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন কি না জানা নেই তার।