সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১০:৪৫
সিরিয়ার ইদিব শহরে বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। বিবিসি মানবাধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ান বিমান বাহিনী এই হামলা চালিয়েছে।
 
ইদিবের একটি বাজার, বাড়ি-ঘর এবং কার্যালয়ে বিমান হামলা চালানো হয়। ধ্বংসস্তূপ থেকে এখনো মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। রাশিয়া এখনও এই হামলার ব্যাপারে কোনো কিছু নিশ্চিত করেনি। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সমর্থনে গত সেপ্টেম্বরে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আসাদ বিরোধী বিদ্রোহীদের একটি নেটওয়ার্ক  ‘লোকাল কো অর্ডিনেশন কমিটি’ জানিয়েছে এই হামলায় আরো ১৭০ জন আহত হয়েছে। বিবিসি।