যৌন কেলেঙ্কারিতে ইসরায়েলের উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১১:৪৫
যৌন নিপীড়নের বেশ কয়েকটি অভিযোগে ইসরায়েলের উপ প্রধানমন্ত্রী সিলভান শ্যালোম পদত্যাগ করেছেন।  তার স্থলাভিষিক্ত হতে পারেন নিজেকে প্রকাশ্যে সমকামী ঘোষণা করা লিকুদ পার্টির সদস্য আমির ওহানা। 
 
দেশটির অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে বেশ কয়েকজন নারীর আসা অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
 
ইসরায়েলের উপ প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা শ্যালম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। নিজের পরিবারকে আরো যন্ত্রণা থেকে মুক্তি দিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন। ইসরায়েলে বেশ কয়েকজন সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ রয়েছে। 
 
পুলিশের জালিয়াত বিরোধী অধিদপ্তরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত হচ্ছে। ইসরায়েলি আইনসভা নেসেটের সদস্য ইনোসে মাগালের বিরুদ্ধেও উঠেছে যৌন কেলেঙ্কারির অভিযোগ।  ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভ ধর্ষণের দায়ে সাত বছরের জন্য কারাগারে নিক্ষিপ্ত হন। বিবিসি।