ইন্দোনেশিয়ার ফেরিডুবির ঘটনায় এখনো ৮০ জন নিখোঁজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১২:২২
ইন্দোনেশিয়ার সুলায়েসি প্রদেশে ফেরিডুবির ঘটনায় এখনো ৮০ জন নিখোঁজ রয়েছে। গত শনিবার ১২২ জন মানুষ নিয়ে এই ফেরি বিক্ষুব্ধ সমুদ্রে ডুবে যায়।
 
এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ও চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সুলায়েসি প্রদেশের কোলাকা থেকে ছেড়ে আসা এই ফেরি সিওয়া বন্দরের দিকে যাচ্ছিল। ছয়টি উদ্ধারকারী জাহাজ কেন্দারি ও মাকাসারের কাছে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ সমুদ্রের কারণে উদ্ধার কাজ চালাতে বিঘ্ন হচ্ছে। উদ্ধারকর্মী দলের নেতা রকি আসিকিন বলেন, বড় ঢেউয়ের কারণে উদ্ধারকৃতদের সমুদ্র তীরে নিয়ে আসতে তিন ঘন্টা লেগেছে।
 
১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার পরিবহন ব্যবস্থা ফেরি নির্ভর। তবে প্রায়ই বড় বড় দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। বিবিসি।