অস্ট্রেলিয়ায় দাবানল, ঘরবাড়ি ভস্মীভূত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৫
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে দাবানলে ১৫টি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে বলে খবর প্রকাশ করা হয়। তবে সোমবার আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ স্বাভাবিকভাবে করতে সক্ষম হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
 
সপ্তাহের শেষ দিকে দাবানল শুরু হয়। তবে খুব দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেলবোর্নের ৯০ কিলোমিটার পশ্চিমে স্কটসবার্নে সবচেয়ে ভয়াবহ মাত্রায় দাবানল ছড়িয়ে পড়ে। দেশটির সম্প্রচার কেন্দ্র সোমবার জানায়, সেখানে দাবানলে ১২টি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে।
 
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বার্নাওয়ার্থায় অার একটি দাবানলের ঘটনায় নয় হাজার হেক্টর জমিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে তিনটি ঘরবাড়ি পুড়ে যায়। অস্ট্রেলিয়ার দমকল কর্তৃপক্ষ জানায়, স্কটসবার্নের দাবানল বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এএফপি।