প্রথম বারের মত মা হলেন ডিস্ক জকি সনিকা। রবিবার তিনি কন্যা সন্তানের মুখ দেখেন। নতুন অতিথিকে নিয়ে ব্যবসায়ী জয়নুল আদি আসলাম ও সানিকা দম্পতির পরিবারে চলছে আনন্দ উৎসব ।আর তার আঁচ পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও। দুই পরিবারের সদস্যরা নতুন অথিতিকে নিয়ে নিজেদেরে ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করছেন। IMG0
এদিকে জিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’-এ শুরু থেকেই স্বনামে অভিনয় করছিলেন জনপ্রিয় ডিজে সনিকা। গত আগস্টের শেষ সপ্তাহে সন্তানের জন্য নাটক থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।
সানিকার স্বামী তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী জয়নুল আদি আসলাম। চট্রগ্রামের ছেলে জয়নুলের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল তার। চলতি বছরের প্রথমদিকে পারিবারিক সম্মতিতে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
