পৌর নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে পাঁচ মেয়র প্রার্থীসহ ২১ প্রার্থীর ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। রবিবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আবদুল হাই মিলটন পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
দেয়ালে পোষ্টার সাটানোসহ পোষ্টারে ২ এর অধিক ছবি ব্যবহার করায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ২ হাজার টাকা জরিমানাসহ প্রতি প্রার্থীর ১ হাজার টাকা করে ২২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত মেয়র প্রার্থীরা হলেন- দেবাশীষ কুমার সাহা (চামুচ), আজাদুল করিম প্রামানিক নিপু (ধানের শীষ), শাহাদৎ হোসেন সবুজ (মশাল), এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল (মোবাইল ফোন) ও আব্দুল্লাহ আল মামুন (নৌকা)। এছাড়া দণ্ডিত হয়েছেন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ৮ ও সাধারণ কাউন্সিলর ৮ জন।
