গোবিন্দর জন্মদিন আজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৯

বলিউড কমেডি সিনেমার অভিনেতা গোবিন্দর জন্মদিন আজ। ১৯৮৬ সালে ‘ইলজাম’ নামের ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় গোবিন্দর। কিন্তু এই সিনেমায় তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেন। পরে নায়কের ভূমিকায় গোবিন্দকে প্রথমবার অভিনয় করতে দেখা যায় ১৯৮৬ সালেরই ছবি ‘তন বদন’ ছবিতে। ছবিটির পরিচালক ছিলেন তাঁর চাচা আনন্দ।

 

নিজের তৃতীয় ছবি ‘লাভ ৮৬’-এর শুটিং চলার এক মাসের মধ্যে পরবর্তী ৪০ টি ফিল্মে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। মাত্র ৩০ দিনে ৪০ টি ফিল্মে সই করার রেকর্ড গোবিন্দরই। গোবিন্দার বাবা অরুণ কুমার আহুজাও অভিনয় করতেন। আর তাঁর মা নির্মলা দেবী একইসঙ্গে অভিনেত্রী এবং গায়িকা ছিলেন।

 

বাড়িতে মোট ছয় ভাই-বোনের মধ্যে গোবিন্দা ছিলেন সবার ছোট। তাই তাঁকে আদর করে সবাই চি চি বলে ডাকে। মারাঠিতে চি চি মানে কড়ে আঙুল বা লিটল ফিঙ্গার। এই অভিনেতা তার নাচের জন্যও বিখ্যাত। তিনি হিন্দি সিনেমায় কমেডির এক নতুন মাইক ফলক উন্মোচন করেছিলেন। আজ এই অভিনেতার ৫১তম জন্মদিন।