টানা কয়েকমাসের আমেরিকা এবং ইউরোপ ট্যুর শেষে দেশে ফিরেছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন। তবে এবারে দেশে ফেরার একমাত্র উদ্দেশ্য ছিল বেবীর ছোট বোন লাভলী আফরিনের বিয়ে।
বর প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী মুকুল জামিল। সম্প্রতি রাজধানীর রাওয়া হল-এ সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে শিল্পী তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য বক্তিবর্গ ।
নিজের ছোট বোনের বিয়ের এই আনুষ্ঠানিকতায় নিজের অনুভূতি জানাতেই ইত্তেফাক অনলাইনকে বললেন, ‘পরিবারের বড় মেয়ে আমি, সেই হিসেবে আমার জীবনের অন্যতম দায়িত্ব ছিল এই বিয়ের বিষয়টি চুড়ান্ত করা। নিজেকে খুবই ভারমুক্ত মনে হচ্ছে। আল্লাহ্র রহমতে পরিবারের এক অভিভাবক হিসেবে সেই দায়িত্ব পালন করতে পেরেছি। সবাই আমার বোনটির জন্য দোয়া করবেন।’
