বিজ্ঞাপনে অনন্ত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৮
চলচ্চিত্র ছেড়ে বিজ্ঞাপনের মডেলিং করছেন নায়ক অনন্ত জলিল। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজে ব্যাস্ত থাকতে দেখা যায় দেশের চলচ্চিত্রের অন্যতম নায়ক অনন্তকে। বিজ্ঞাপনটিতে তার সঙ্গে আরও থাকবেন শায়লা সাবি।
 
রানা মাসুদের নির্মিত বিজ্ঞাপনের শুটিং-টি ইতিমধ্যেই শেষ হয়েছে। নিজের অংশের ডাবিং শেষ করেছেন অনন্ত। গত ২০ ডিসেম্বর জিঙ্গেল কিং রিপন খানের ইকিউ মিউজিক স্টেশনে এর ডাবিং সম্পন্ন হয়। সেসময় অনন্তর সঙ্গে উপস্থিত ছিলেন এই বিজ্ঞাপন সংশ্লিষ্ট আরও অনেকেই। অল্প কিছু দিনের মধ্যেই দর্শকরা তাদের প্রিয় নায়ক অনন্ত জলিলকে দেখতে পাবেন বিজ্ঞাপন চিত্রে।