হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম জানিয়েছেন তার মায়ের জন্ম হয়েছিল কলকাতায় আর তারা বাবা কলকাতায় ডাক্তারি করতেন। সম্প্রতি ভারত সফরে এসে একথা বলেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানখ্যাত এই হলিউড তারকা।
১৯ ডিসেম্বর ভারত পৌঁছেই বিপাকে পড়েছিলেন অরল্যান্ডো। তিনি জানতে পারেন তার ই-ভিসা প্রত্যাখ্যাত হয়েছে এবং তাকে যুক্তরাজ্যে ফেরত যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ তাকে একটি ভিসা ইস্যু করার পর ওই জটিলতার অবসান ঘটে। ২০ ডিসেম্বর তাকে তাজমহলের সামনে দাঁড়িয়ে একটি পোজ দিতে দেখা গেছে।
IMG0
পরে রাজনীতিবিদ অমর সিংয়ের দিল্লির বাসভবনে আয়োজিত একটি পার্টিতে দেখা যায় অরল্যারন্ডোকে। অরল্যান্ডো জানান তিনি তাজমহলের রুপ দেখে বিস্ময়াভিভুত। ‘আমরা আগ্রায় খুবই আনন্দদায়ক একটি ভ্রমণে গিয়েছি। আমি এর সৌন্দর্য্য দেখে বিস্ময়াভিভুত’।
অরল্যা ন্ডো বলেন, ‘আমার নানা সম্ভাব্য সব এঙ্গেল থেকে তাজমহলের ছবি তুলেছিলন। বিগত বছরগুলোতে আমি সে ছবি দেখেছি। কিন্তু বাস্তবের তাজমহলকে দেখার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না’।
অরল্যান্ডো তার আসন্ন সিনেমা রোমানস এর প্রযোজক শীতল তালওয়ার এর আমন্ত্রনে ভারত সফরে আসেন। এছাড়া উত্তর প্রদেশের সরকার অরল্যান্ডোকে সে প্রদেশের পর্যটনের প্রচারণা চালাতে আহবান জানান। অরল্যান্ডো ব্লুম বলেন, ‘গণমাধ্যমকে এড়িয়ে একা একাই আমি পুরো ভারতকে উদঘাটন করতে চাই’। সূত্র: হিন্দুস্তান টাইমস
