অপটিক্যাল ফাইবার নিয়ে বিকনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ০১:১১
বিকন ইনফোটেক আয়োজিত অপটিক্যাল ফাইবার বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে রবিবার। ভারতের অপটিক্যাল ফাইবার নির্মাতা আপার ইন্ডাস্ট্রিজের সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের প্রথম সেশনে অংশগ্রহণ করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিডেটের (বিটিসিএল) বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
 
দিনের দ্বিতীয় সেশনে অংশ নেয় হামিদা ট্রেডার্স, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, রাজশাহী বিভাগের শার্প ইলেকট্রনিক্স, দিনাজপুর জেলার নাইট ইলেকট্রনিক্স, রংপুর জেলার ইলেকট্রিক প্লেস ও ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
 

কর্মশালা শেষে বিকন ইনফোটেকের চেয়ারম্যান একেএম বেলাল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালনা রাজীব দেব প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।