ইলেকশন হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো টিম স্ট্যাটিক

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ০১:২৬
‘ইলেকশন বাংলাদেশ’ নামের অ্যাপ ডিজাইন করে ইলেকশন হ্যাকাথনে বিজয়ী হয়েছে টিম স্ট্যাটিক। আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হয় দুই দিনব্যাপী ইলেকশন হ্যাকাথন ২০১৫ প্রতিযোগিতা।
 
টেক পোর্টাল হাইফাই পাবলিক, এশিয়া ফাউন্ডেশন, ড্যানিডা, ইউকেএইড সিডা’র সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। হ্যাকাথনে মেন্টরের দায়িত্ব পালন করেন হাইফাই পাবলিকের প্রধান কারিগরি কর্মকর্তা শাফকাত আলম, জি-টেকের প্রধান সফটওয়্যার সফটওয়্যার স্থপতি জাহিদ ইসহাক, সফটওয়ার গ্লোবাল কনসালটেন্সির প্রতিষ্ঠাতা এমএম মুনিরুজাম্মান, জিঅ্যান্ডআরের হেড অব সেল লতিফ চৌধুরী, এশিয়া ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মির জুনায়েদ জামাল এবং চরকি লিমিটেডের প্রধান নিবার্হী জাহিদুল আমিন।
 
প্রতিযোগিতায় ‘ক্লিক ভোট’ অ্যাপ তৈরি করে তৃতীয় স্থান অর্জন করে কোড হান্টারস। দ্বিতীয় স্থান অর্জনকারী বাহন তৈরি করেছে ‘মাই ইলেকশন’ আপ্লিকেশন। আর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে টিম স্ট্যাটিক তাদের ‘ইলেকশন বাংলাদেশ’ অ্যাপ ডিজাইন করে। চ্যাম্পিয়ন দলের সদস্যরা পেয়েছে একটি ল্যাপটপ এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দল পেয়েছে স্মার্টফোন। এ ছাড়া বিজীয় তিনটি দলের সদস্যরা পেয়েছে একটি করে পাওয়ার ব্যাংক। দু্ই দিনব্যাপী ইলেকশন হ্যাকাথনে আরও ছিলো গিফটহ্যাম্পার এবং নোম্যান গ্রুপে চাকরি পাওয়ার সুযোগ।
 

আয়োজনটি অন্যতম উদ্দেশ্য ছিল সম্পর্কে তরুণ ও ভোটাদের সচেতন করা। এ ছাড়া বিনামূল্যে এসব মোবাইল ও ওয়েব অ্যাপের সুবিধা সকল ভোটাদের মাঝে ছড়িয়ে দেওয়া। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য এবং বিভিন্ন আইসিটি প্রতিষ্ঠানের মোট ১০০ জন দলীয়ভাবে হ্যাকাথনের এই আয়োজনে অংশগ্রহণ করে।