৭৫৯ কোটি ১২ লাখ টাকার পাঁচটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় হবে ৭৫৯ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে দেয়া হবে ৭২৬ কোটি ৭২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ৪০ লাখ টাকা।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
