স্পেসএক্স’র পুন:ব্যবহারযোগ্য রকেটের সফল অবতরণ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ২১:৩৬
মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স প্রথমবারের মতো একটি রকেট শূন্যে পাঠিয়ে নিরাপদে ফেরত এনেছে। মহাশুন্যযানের ইতিহাসে এটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
 
স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেট, ১১ টি কমিউনিকেশন স্যাটেলাইট উন্মুক্ত করে আবার ক্যাপ ক্যানাভেরালে ফিরে এসেছে। এই সাফল্যের পরে রকেটের পুন:ব্যবহার করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হল। এর কারণে বেসরকারি ক্ষেত্রে মহাকাশযান পরিচালনা ব্যয় কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
 
এর আগে গত জুনে রকেট উৎক্ষেপণ করে কিন্তু সেটি বিধ্বস্ত হয়ে যায়। মহাকাশে চূড়ান্ত ভাবে পাঠানোর আগে ১৮ টি ট্রায়ালে সঠিকভাবে উত্তীর্ণ হয়েছিল এই রকেট। আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে রসদ পৌঁছানোর বিষয়ে নাসার সঙ্গে স্পেসএক্স এর ১.৬৬ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। বিবিসি।