'শব্দ সৈনিক' ইঞ্জিনিয়ার রাশেদুল হোসেনের মৃত্যুতে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। রাশেদুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠকদের একজন ছিলেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালুর বিষয়ে রাশেদুল হোসেনের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, একজন টেকনিক্যাল পার্সন হিসেবে বেতার কেন্দ্র চালুর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাশেদুল হোসেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। বাসস।
