ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও বিভাগ পছন্দের সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৫ থেকে ২৮ নভেম্বর মেধা তালিকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ২৩ নভেম্বরের মধ্যে পছন্দের বিভাগ নির্ধারণ করতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিভাগের পছন্দক্রম ও ভর্তির আবেদন পূরণ না করলে ভর্তিচ্ছু প্রার্থী বিভাগ মনোনয়নের কোন সুযোগ পাবেন না। অপেক্ষমান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্ব-স্ব ইউনিট সমন্বয়কারীর ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় সকল কাগজ পত্রাদি সঙ্গে নিয়ে আসতে হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
ইত্তেফাক/আরকেজি
