ভিন্নধর্মী অনুষ্ঠান প্রচারে সব সময় এগিয়ে চ্যানেল আই। আর তাই দেশের অন্যান্য চ্যানেলের তুলনায় ব্যাপক জনপ্রিয় চ্যানেলটি। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৩.০৫ মিনিটে প্রচার হবে লাক্স মাঝ দুপুরের টেলিছবি 'বায়োস্কপ'।
টেলিছবিটি লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সকাল আহমেদ। আর অভিনয়ে আছেন রিচি সোলাইমান, আবুল কালাম আজাদ, আসমত সহ আরও অনেকে।
