মুক্তির অপেক্ষায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৫:২৯
মুক্তির অপেক্ষায় চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’। গতকাল দুপুরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।
 
সবকিছু ঠিক থাকলে সামনের নতুন বছরের পহেলা বৈশাখে দেশের সকল প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির গল্প ক্রিকেট নিয়ে, আর তাই সেন্সর বোর্ড চলচ্চিত্রটি দেখার জন্য আমন্ত্রন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই সদস্যকে। সেক্ষেত্রে তারা দুইটি দৃশ্যে সংশোধনী দেওয়ার পর নতুন করে সংযোজন করা হয় দৃশ্যে দুইটি। আর তার পরই সেন্সর বোর্ড কর্তিক চলচ্চিত্রটি মুক্তির জন্য ছাড়পত্র পেল।
 
সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও জয়া আহসান। এ ছাড়াও আছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানী, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এর চিত্রনাট্য সাজিয়েছেন রুম্মান রশীদ খান। সব গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলি ইমন ও কৌশিক হোসেন তাপস।