আবারও বন্ধু হলেন সোনম-দীপিকা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৮:০২
দীপিকা পাডুকোণ এবং সোনম কাপুর— চলতি সময়ে বলিউডের জনপ্রিয় দুই চিত্র নায়িকা। দীর্ঘ দীন ধরেই তাদের মধ্যে চলছিল মন কষাকষি। মাঝে বেশ কিছুদিন এ দুই অভিনেত্রীর এড়িয়ে চলতেন একে অপরকে। ঘটনার শুরু হয়েছিল এক টিভি রিয়েলিটি শো থেকে।
 
অবশেষে মেঘ কেটেছে দু’জনের মাঝে। আর তাই আবারও বন্ধু হয়েছেন তারা। সম্প্রতি ‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন অনিল কন্যা সোনম। অনুষ্ঠানে হাজির হওয়ার পর টুইটারে ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রের প্রশংসায় টুইট করেন তিনি। শুধু তাই নয়, টুইটারে পরস্পরের মধ্যে বার্তা ও ধন্যবাদেরও আদান প্রদান করেছেন। টুইটে সোনম লিখেছেন, ‘বাজিরাও মাস্তানি’ অসাধারণ। রণবীর সিং এর পাশাপাশি দীপিকার নাম উল্লেখ করে এ অভিনেত্রী আরও লেখেন, তোমাদের কঠোর পরিশ্রম আর অসাধারণ অভিনয় এই চলচ্চিত্রটিতে দারুণ ফুটে উঠেছে।’
 
এদিকে, সোনমের এই টুইটের বিপরীতে চমৎকার এক পাল্টা  টুইট বার্তা পাঠান দীপিকা পাডুকোণ। তিনি তার টুইটে লেখেন, ‘তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনম।’ দীপিকা আরও লেখেন, ‘নীরজার জন্য শুভকামনা। ট্রেলার আমার খুব পছন্দ হয়েছে।’ বিনয়ে সোনম কাপুরও কম যান না। দীপিকার এই ধন্যবাদ টুইটের পর তিনি আবারও ধন্যবাদ জানিয়েছেন দীপিকাকে।