বাংলাদেশ, পাকিস্তান, চীন ও নেপাল সীমান্ত সড়ক উন্নয়নের জন্য নতুন প্রকল্প হাতে নিয়েছে ভারত। সেই সঙ্গে ভুটান ও মায়ানমারের সঙ্গেও সড়ক যোগাযোগ চালু করতে চায় দেশটি।
লোকসভার আলোচনায় মঙ্গলবার ভারত সরকার এ কথা জানায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী কিরন রিজিজু লোকসভার প্রশ্ন-উত্তর পর্বে জানান, ৪৩৭৯ কিলোমিটার ইন্দো-বাংলাদেশ সীমনা সড়কের কাজ চলছে। একই প্রকল্পের অধিনে ৬৮৯.৯৫ কিলোমিটার সড়কের কাজ চলছে পাক-ভারত সীমান্তে।
তিনি আরো জানান, এই প্রকল্পের অধিনে চীন-ভারত সীমান্তে ৩,৭৯৬ কিলোমিটার এবং নেপাল-ভারত সীমান্তে ১,৩৭৭ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ চলছে। এ ছাড়াও ভারত-ভুটান ও ভারত-মায়ানমার বর্ডারেও সড়ক উন্নয়ন করতে চায় সরকার।
রিজিজু জানান, গত তিন বছরে বাংলাদেশ-ভারত সীমান্ত সড়ক উন্নয়নের জন্য ৩৫৩ কোটি রূপি খরচ করেছে সরকার। পাকিস্তান-ভারত বর্ডার সড়কের জন্য খরচ করেছে ৩৭৪ কোটি রূপি, চীন সীমান্তে খরচ করেছে ৫ হাজার ২৯ রূপি এবং নেপাল-ভারত বর্ডারে খরচ করা হয়েছে ১ হাজার ৮০০ কোটি রূপি।
এ ছাড়াও ভারত-ভুটান বর্ডারে ১৫০ কোটি রূপি এবং ভারত-মিয়নামার বর্ডারে ১১.১১ কোটি রূপি বরাদ্দ রয়েছে বলে জানান রিজিজু। দ্য ইকোনোমিক টাইমস।
