দেশের বিশ্ববিদ্যালয়ের উঠতি ব্যান্ডগুলোকে নিয়ে আগামী ২৬ ডিসেম্বর শনিবার দুপুর ২ টায় উত্তরা এপিবিএন মাঠে একটি উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডগুলোর পাশাপাশি এতে পরিবেশনায় থাকবে প্রমিথিউস, শিরোনামহীন, আর্বোভাইরাস ও ধ্রুব। ‘ইউনিভার্সিটি ব্যান্ড ফেস্ট’ শিরোনামের এ আয়োজনটি করেছে ক্রিয়েটিভ ডিন।
IMG0
আয়োজন সূত্রে জানা যায়, এতে অংশ নেবে ঢাকা বিশ্বাবিদ্যালয়, বুয়েট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আইইউবি ও ইউআইইউ। প্রতিটি বিশ্বাবিদ্যালয়ে প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত আয়োজন করা হয়েছে। মূলত নতুন ব্যান্ড শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্যই এ আয়োজন।
