সম্প্রতি নতুন একটি প্লেব্যাকে অংশ নিলেন কণা এবং প্রতীক হাসান। গানটি লিখেছেন গাজী মাঝহারুল আনোয়ার এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। গানটি ‘ফাগুনের আগুন’ শিরোনামের একটি চলচ্চিত্রে ব্যবহৃত হবে। গত ২১ ডিসেম্বর গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটি প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, ‘ভালো একটি গান করার চেষ্টা করেছি। গানের কথা অনেক সুন্দর। কণা এবং প্রতীক যা গেয়েছে তাতে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আশাকরি গানটি প্রকাশের পর শ্রোতাদেরও ভালো লাগবে।'
