দুই নায়িকা নিয়ে মুরাদ পারভেজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৩
বর্তমান সময়ের সফল নির্মাতা মুরাদ পারভেজ এবার অভিনয়শিল্পী তানজিন তিশা ও সীমানাকে নিয়ে চারটি নাটক নির্মান করতে যাচ্ছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম হকারের ব্যানারে নির্মিত হচ্ছে নাটকগুলো। চারটির মধ্যে দুটি রচনা ও পরিচালনা করেছেন তিনি।
 
তিন নারীর জীবনের গল্পে নির্মাণ করেছেন নাটক ‘অন্ত:মিল’। শুটিং হয়েছে শ্রীমঙ্গল। এতে তানজিন তিশা, সুমনা সোমা, শম্পা রেজা অভিনয় করেছেন।তার রচনা ও পরিচালনায় আরেকটি নাটক, ‘সতের দিন’। এতে অভিনয় করেছেন সুমনা সোমা, তানজিন তিশা ও আহসান।
 
বাকি দুটি নাটক রচনা করেছেন মুরাদ পারভেজ। ‘সম্পর্ক’ পরিচালনা করেছেন অর্ক মুস্তাফা। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সীমানা ও কবির তিথি। ‘হঠাৎ রোদ্দুর’ নামে তার লেখা আরেকটি নাটক পরিচালনা করেছেন রিন্টু পারভেজ। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সীমানা।