বলিউডে স্বদর্পে চলছে রোহিত শেঠির নির্মাণে আলোচিত ছবি ‘দিলওয়ালে’। আর এই ছবিটি যখন আলোচনার কেন্দ্রে ঠিক সে সময়ই ‘রাম লক্ষণ’ ছবির প্রসঙ্গে আরো একবার আলোচনায় রোহিত শেঠি ও বলিউড বাদশাহ শাহরুখ খান জুটি।
চেন্নাই এক্সপ্রেস, এবং দিলওয়ারে’র পর শাহরুখ খানকে নিয়ে ‘রাম লক্ষণ’ নামের আরো একটি ছবি নির্মাণের কথা ভাবছিলেন রোহিত শেঠি, যা বলিউডের ইতিহাসে অন্যতম সফল একটি ছবির রিমেক করার ভাবনা। কিন্তু রোহিতের ভাবনায় গুড়ে বালি। কিং খান জানিয়ে দিলেন তিনি রোহিতের পরবর্তী ছবিতে কাজ করছেন না!
‘দিলওয়ালে’র পর পরবর্তী পরিকল্পনা করেছেলেণ বলিউডের ইতিহাসে অন্যতম সফল ছবি ‘রাম লক্ষণ’ র রিমেক বানানো। গতকাল ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটার পর এভাবেই কথা বলেন শাহরুখ খান।
রাম লক্ষণ ছবিতে না থাকা বিষয়ে সরাসরি শাহরুখ খান বলেন, ‘না, ছবিতে আমি আছি বলে জানা নেই। তবে রোহিতকে ‘রাম লক্ষণ’-এর জন্য অগ্রীম শুভ কামনা জানাই।
সাম্প্রতিক বিতর্ক ও বাধার পরও সদ্য মুক্তি পাওয়া ছবি নিয়ে আশাবাদ ব্যক্ত করে শাহরুখ বলেন, দিলওয়ালে নিয়ে আমি বেশ আনন্দিত। এতো বাধা বিপত্তির পরও যে পরিমাণ রেসপন্স পেয়েছি তাতে মুগ্ধও। আমি চাইবো পরিবার নিয়ে সবাই ছবিটি হলে গিয়ে দেখে আসবেন।
