নরসিংদী শহরের অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ সরিষার তেল কারখানাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালায়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদনের দায়ে এ অর্থদণ্ড দেয়া হয়।
