দোহারে দুই স্বর্ণ চোরাকারবারী আটক

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ২১:২৫
ঢাকার দোহার উপজেলায় ১২৪ টি স্বর্ণের চেইন এবং নগদ ৮০ হাজার টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মোবারক হাওলাদার (৪৫) উপজেলার রাধানগর গ্রামের ও রাজা মিয়া (৩০) কেরাণীগঞ্জ উপজেলার ধর্মশুর গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলা সদর কলেজ মোড় এলাকায় সোনা কেনাবেচার সময় তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা চার শ গ্রাম সমপরিমাণ ওজনের ১২৪ টি স্বর্ণের চেইন ও নগদ ৮০ হাজার টাকা জব্দ করা হয়।
 
দোহার থানার উপ-পরিদর্শক মো. গণি জানান, আটকরা স্বর্ণ চোরাকারবারী।