বাহরাইন-বাংলাদেশ দ্বিপাক্ষিক পরামর্শ সমঝোতা স্মারক সই

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ২১:২৬
বাহরাইনের সঙ্গে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক পরামর্শ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এতে সাক্ষর করেন।
 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এখন এক দাফতরিক সফরে বাহরাইনে রয়েছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-বাহরাইন দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।
 
বাহরাইনের পররষ্ট্রমন্ত্রী তার দেশের উন্নয়নে বাঙ্গালিদের গঠনমূলক ভুমিকার প্রশংসা করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশেরে সম্পর্ক আরো উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।