রামাদি দখলের লড়াইয়ে ইরাকি বাহিনী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ২১:৪৭
দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেট জঙ্গিদের (আইএস) নিয়ন্ত্রণে থাকা ইরাকের রামাদি দখলের লড়াইয়ে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী।
 
ইরাকের দুর্নীতি দমন বিভাগের মুখপাত্র সাবাহ আল-নুমানি বলেন, মঙ্গলবার সেনাবাহিনী রামাদির কেন্দ্রস্থলে অভিযান চালিয়েছে।
 
এ বছর মে মাসে পশ্চিম আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে আইএস।
 
ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে রামাদির অবস্থান। গত মাসের শুরু থেকে রামাদি পুনরুদ্ধার অভিযান শুরু হয়।
 
আল-নুমানি বলেন, ‘আমাদের বাহিনী রামাদির কেন্দ্রস্থলে সরকারি কমপ্লেক্সের দিকে অগ্রসর হচ্ছে। বিমান বাহিনীর সহায়তায় কমপ্লেক্সের আশেপাশের এলাকায় যুদ্ধ চলছে।’
 
রামাদি পুনরুদ্ধার করতে পারলে কৌশলগত দিক থেকে তা খুবই গুরুত্বপূর্ণ হবে।