ঢাকার রাস্তায় ট্যাক্সি খুঁজে পাওয়ার সুবিধা দিতে চলো টেকনোলজিস নিয়ে এসেছে ‘চলো প্যাসেঞ্জার’ অ্যাপ। এটি ব্যবহার করে মোবাইলের মাধ্যমেই ট্যাক্সি ভাড়া করা যাবে। এই অ্যাপ থেকে কল করার ৩০ মিনিটের মধ্যে চলে আসবে ট্যাক্সি। জিপিএস ব্যবহার করে যাত্রীকে নিজেই খুঁজে নিবে এই অ্যাপ।
কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন চালকরাই চলোতে নিবন্ধিত। যাত্রীরা ক্রেডিট ও ডেবিট কার্ড কিংবা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন।
