ইজিয়ান সাগরে নৌকাডুবি, ১০ অভিবাসী নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১২:০০
 
গ্রিসের ইজিয়ান সাগরে ফারমাকোনিসি দ্বীপের উপকূলের কাছে নৌকাডুবির ঘটনা ঘটেছ। এতে পাঁচ শিশুসহ অন্তত ১০ অভিবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে এই ঘটনা ঘটে।
 
এএনএ’র প্রতিবেদনে জানানো হয়েছে, ফার্মাকোনোসির দ্বীপের কাছে এই নৌকাডুকির ঘটনায় আরো ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইজন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এর আগে মঙ্গলবার তুরস্কের উপকূলে নৌকা ডুবে তিন শিশুসহ ১১ শরণার্থী ডুবে মারা গেছে।
 
আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছর আট লাখের বেশি শরণার্থী গ্রিসে পৌঁছেছে।