বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার সকাল ১১টার দিকে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত, পাকিস্তান, তুর্কি, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির ডেপুটি রাষ্ট্রদূত, আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, ভারত, নেপাল, সুইডেনের পলিটিক্যাল সেক্রেটারিরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান রিপন, রিয়াজ রহমান,আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।
