প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনীতির বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
বুধবার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
তিনি বলেন, সমুদ্র পথে বাণিজ্য ছাড়াও সামুদ্রিক সম্পদ রক্ষা, আহরণ এবং বাণিজ্যে ব্যবহার করা নৌবাহিনীর দায়িত্ব। স্বাধীনতা যুদ্ধেও নৌবাহিনীর গৌরবের ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসেও এই বাহিনী মর্যাদার জায়গা করে নিয়েছে।
এর আগে বেলা এগারোটার দিকে প্রধানমন্ত্রী নেভাল একাডেমির কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এসময় নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।
ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৫-বি এবং মিডশিপ ম্যান ২০১৪-এ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের আয়োজন করা হয়।
