বলিউডের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ‘রোবোট-২' নিয়ে আসছেন রজনীকান্ত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৬
রজনীকান্ত মানেই বড় বাজেটের বিশাল কিছু। সেই ধারাবাহিকতায় এবার রজনীকান্ত আসছেন বড় বাজেটের চলচ্চিত্র ‘রোবোট-২’। ২০১০ সালে নির্মিত ‘রোবোট’ ছবির সিক্যুয়েল এটি। আর এই ছবির বিশেষত্ব হচ্ছে, এই ছবি বানাতে খরচ করা হচ্ছে ৩৫০ কোটি রুপি। বিশাল সেটে নির্মিত ‘বাহুবলি’কেও ছাড়িয়ে যাচ্ছে এই চলচ্চিত্রের বাজেট। এবং এটিই হবে ভারতের এযাবৎ কালের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।
 
এখন পর্যন্ত ‘রোবোট-২’ নিয়ে মিডিয়াতে কম প্রচার হয়নি। হলিউড সুপারস্টার আর্নল্ড শোয়ার্জনেগারকে ভিলেনের অফার দিয়েছিলেন রজনীকান্ত। কিন্তু পারিশ্রমিক জটিলতায় আর্নল্ড থাকছেন না চলচ্চিত্রটি। জানা গেছে, আর্নল্ড নাকি ১২০ কোটি পারিশ্রমিক চেয়েছিলেন। তাই এখন এই জায়গায় থাছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ‘রোবোট ২’য়ের সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। ‘বাহুবলি’র ভিজুয়্যেল ইফেক্টে কাজ করা শ্রীনিবাস মোহন এই চলচ্চিত্রের ইফেক্টে কাজ করছেন বলে জানা গেছে।