ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ৮টার দিকে জেলার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাটোরের জেলার সিংড়া থানার পারসিংলা গ্রামের কপিলউদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৪) ও আপন হোসেন (২০), সেকেন্দার আলীর ছেলে শহরম আলী (২৮), গিয়াসউদ্দিনের ছেলে তছলিম হোসেন (২৫), জুলহাজ শেখের ছেলে হামিউল শেখ (১৮), নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০), নুরুল হোসেনের ছেলে আফজাল হোসেন (২২), আমজাদ আলীর ছেলে আখের আলী (৩৫), আাক্কান আলীর ছেলে শরীফ আলী (৩৮) ও হায়াত আলীর ছেলে মিজানুর রহমান (৪০)।
বিজিবির মাদরা বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রব জানান, সকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
