থাইল্যান্ডের সাধারণ মানুষকে 'নতুন বছরের উপহার' হিসেবে নতুন গান লিখে দিলেন দেশটির সামরিক জান্তা প্রধান প্রায়ুথ চান-ওচা। 'বিকজ ইউ আর থাইল্যান্ড' শিরোনামের এ গানের মাধ্যমে থাই জনগণকে উৎসাহ করার উদ্দেশ্যে এই গান লেখা হয়েছে বলে জানান তিনি।
নতুন গানে প্রায়ুথ লিখেছেন- 'যদি আমাদের হাতগুলো একত্রিত হয়…তবে আমাদের চাওয়ার দিন খুব বেশি দূরে নয়', 'তুমি-ই থাইল্যান্ড, তাই কাউকেই ধ্বংসের সুযোগ দেবে না তুমি।'
এর আগে ২০১৪ সালে 'রিটার্নিং হ্যাপিনেস টু দ্য পিপল' নামে একটি গান লেখেন প্রায়ুথ। এরপর থেকেই তা দেশটির বেতার ও টেলিভিশনে নিয়মিতভাবে প্রচার হয়ে আসছে। দুই গানেই থাইল্যান্ডবাসীর কাছে 'দশককাল ধরে চলা রক্তক্ষয়ী রাজনৈতিক ভেদাভেদ ভুলে' সামরিক সরকারকে সমর্থন জানিয়ে দেশে শৃঙ্খলা ও আনন্দ ফিরিয়ে আনতে সহযোগিতা চাওয়া হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। রয়টার্স।
