আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। তার জবাবে মঙ্গলবার হিলারি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের জন্য আমার সত্যিই খুব দুঃখ হয়। তবে তিনি তার ওই অপমানে একদমই বিস্মিত হননি’।
হিলারি বলেন, ‘আমি তার প্রচারণার স্বরের ব্যাপারে সত্যিই খুব দুঃখবোধ করি। তিনি মানুষকে বিভক্ত করার জন্য যে ধরনের বাগাড়ম্বরপূর্ণ উক্তি ব্যবহার করতেন এবং লোকের পেছনে যে রকম ঘৃণাপূর্ণ ও হিংসা সৃষ্টিকারী বাক্যবান নিক্ষেপ করতেন তার সব কিছুর জন্যই আমার সত্যিই খুব দুঃখবোধ হয়।’
হিলারি আরো বলেন, ‘কোনো কিছুই এখন আর আমায় বিস্মিত করে না। আমি জানি না তার আসলে কোনো সীমা-পরিসীমা আছে কি না।’
হিলারি বলেন, ‘তবে ট্রাম্প এর আগেও নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে। ফলে তার এ ধরনের বক্তব্যে আদৌ বিস্মিত হওয়ার কিছু আছে বলে মনে হয় না আমার।’
